1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

ভোলাহাটে চাঁনশিকারী সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী সীমান্তদিয়ে ৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ বলে খবর পাওয়া গেছে।

বিজিবির ৫৯ ব্যাটালিয়ন সুত্রে গেছে, উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী সীমান্ত দিয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টায় নারী-পুরুষসহ মোট ৮ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ। বাংলাদেশে পুশইনকৃতদের মধ্যে ৪জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে।

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের উপ-পরিচালক বেলাল আহমেদ লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ জন ব্যক্তি আটক হয়েছে। তিনি জানান, মঙ্গলবার (০৩ জুন ২০২৫) প্রায় সাড়ে ৪টায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি অধীনস্থ ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮ জন (৪ জন মহিলা ও ৪ জন পুরুষ) ব্যক্তি অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপির একটি টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটককৃদের মধ্যে-১। চাঁপাইনবাবগঞ্জ জেলার শেখালীপুর গ্রামের মোঃ গোলাবের ছেলে মোঃ ফায়েক (২৮), ২। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ডোমরা গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মোঃ আজিম সরদার (২৫), ৩। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেলদহী গ্রামের শফির উদ্দিনের ছেলে মোঃ রুস্তম আলী (৪৪), ৪। রাজশাহীর চারঘাট উপজেলার চকমুক্তাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫), ৫। রাজশাহীর তানোর উপজেলার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের স্ত্রী দুঃখী দাস (৫৫), ৬। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ডোমরা গ্রামের আজিমুদ্দিনের স্ত্রী মোছাঃ মিম খাতুন (১৯), ৭। নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চনরানীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে মোছাঃ রত্না আক্তার নুপুর (২২) ও ৮। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পিছি বারইপাড়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী মোছাঃ নাদিরা খাতুন (৩৭)।

লিখিতভাবে বিজিবির উপ-পরিচালক আরো জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে ও তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে আটক অবস্থায় ছিল। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ করে তিনি বলেন, উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার ৩ জুন ২০২৫ বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক অনুষ্ঠানে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে পুশইন ঘটনাটির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, বিজিবি আটককৃত ৮ জন (৪ জন মহিলা ও ৪ জন পুরুষ) আমার কাছে হস্তান্তর করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদসহ অন্যান্য বিষয়াদী প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট