1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

ভোলাহাটে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে ইউএনও নিশাত আনজুম অন্যান্যরা।

# ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ                              চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, সার্বজনীন জন্মনিবন্ধন টাস্ক ফোর্স, আইসিটি সংক্রান্ত ও উপজেলা ইনোভেশন টিমের আলোচনা সভা অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত নিশাত আনজুম অনন্যার সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় মাসিক আলোচনার বিভিন্ন সভা সোমবার (২৮ এপ্রিল ২০২৫) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোলাহাট থানার এসআই মোঃ আব্দুল বারী, ইউপি চেয়ারম্যানগণ-সদর ইউপি চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, ইঞ্জিনিয়ার মোঃ আহারাম আলী, বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ দেলোওয়ার হোসেন ও চাঁনশিকারী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, আনসার ও ভিডিপি অফিসার মোঃ সামিউল বাসির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, পল্লী সঞ্চয় ব্যাংক ভোলাহাট শাখা ম্যানেজার মোঃ মতিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ, মাদ্রাসা ও ইউনিয়ন ভিত্তিক রেজিস্ট্রার কাজীগণ এবং স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট