1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক

ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাব্বির আলম বাবু, ভোলা: ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদার মাদকসহ গ্রেপ্তারের পর ওই ইউনিয়নের ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ছাত্রদলের দৌলতখান উপজেলা শাখার আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির মেয়াদ ও বিলুপ্তির কারণ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতখান উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী ৩ নম্বর চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অতি শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সনজিব মৃধা বলেন, ‘চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এ ছাড়া গত কয়েক দিন ধরে ওই কমিটির আহ্বায়ক শাকিল হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে সংগঠনবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আসছিল। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ আমরা পাইনি।’

তিনি আরও যোগ করেন, ‘ছাত্রদল মাদকমুক্ত সমাজ উপহার দিতে চায়। দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তা সংগঠন ও দেশের জন্য ক্ষতিকর। এসব বিষয় বিবেচনা করেই চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ১৪ জানুয়ারি শাকিল হাওলাদারকে আহ্বায়ক ও মো. আব্দুল হাইকে সদস্যসচিব করে ৩১ সদস্যের চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল, যার মেয়াদ ছিল ছয় মাস।

মাদকসহ গ্রেপ্তার ৫ যুবক

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতখান উপজেলা থেকে মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদারসহ (২৪) মোট পাঁচ যুবক।

গ্রেপ্তার হওয়া অন্য যুবকেরা হলেন— মধ্য জয়নগর এলাকার জাবের (২৪) ও জোনায়েদ (২৮), কলাকোপা গ্রামের সাব্বির (১৯) এবং রাসেল (২৫)।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১৩টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট