1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ আধুনিক রোবোটিক্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েট: ‘রাইকন-২০২৬’-এ বেস্ট পেপার অ্যাওয়ার্ড

ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাব্বির আলম বাবু, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অভিযোগে মো. হাসনাইন আহাম্মেদ ওরফে মুসা (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে দৌলতখান থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে উত্তর জয়নগর এলাকায় স্বামীর বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৮ বছর বয়সী আঁখি আক্তারের শরীরে তরল এসিড নিক্ষেপ করা হয়। এতে তার গলা থেকে পেট পর্যন্ত মারাত্মকভাবে দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই দৌলতখান থানায় ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযানে চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে এবং ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ আঁখি আক্তারকে দেখতে যান ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি ভিকটিম ও তার পরিবারের সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট