1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন

ভোরের কাগজের বর্ষসেরা রিপোর্টার রাজশাহী প্রতিনিধি সাইদুর রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী, রাজশাহী প্রতিনিধি…………………………………………………

দৈনিক ভোরের কাগজের বর্ষসেরা রিপোর্টার হয়েছেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে পত্রিকাটির জাতীয় প্রতিনিধি সম্মেলনে বর্ষসেরা রিপোর্টার হন তিনি। অনুষ্ঠানে তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন দেশবরেণ্য সাংবাদিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

 

এ সময় শ্যামল দত্ত বলেন, সারাদেশের প্রতিনিধিদের কাজের যথাযথ মূল্যায়ন করে ভোরের কাগজ। তারই অংশ হিসেবে এ সম্মাননা প্রদান। তিনি বলেন, ভোরের কাগজ পরিবারের একজন সিনিয়র সদস্য সাইদুর রহমান। শারীরিকভাবে অসুস্থ হয়েও সংবাদ ও বিজ্ঞাপনে তিনি বেশ এগিয়ে। সেজন্য তাকে এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত হয়।

 

দুদিন ব্যাপী আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। বার্ষিক এ সম্মেলনে পত্রিকাটির হেড অফিসের কর্মকর্তাবৃন্দ, সারাদেশের জেলা-উপজেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টাররা অংশ নেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট