1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের নওগাঁ কমিটির ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের নওগাঁ কমিটির ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………….

নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভাবে টুরিস্ট বাস জেলার বিভিন্ন পর্যটন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। ভ্রমন পিপাসুরা আনন্দে উৎফুল্ল হয়ে নওগাঁ মান্দা, নিয়ামতপুর, বদলগাছী, আত্রাই এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমনের পাশাপাশি ধামইরহাটের ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে এসে উপভোগ করছেন বরেন্দ্র জনপদের লীলাভূমি। ২৭ মে বেলা ১১ টায় নওগাঁ জেলা হতে ছেড়ে আসা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, নওগাঁ জেলা কমিটি উপজেলার ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে আসেন।

 

এ সময় বিশাল দিঘী ও প্রাকৃতিক শালবন, ওই পোকার ঢিবী ও অতিথি পাখির কলতান মুগ্ধ করে দর্শনার্থীদের। অনুষ্ঠানে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি, কেন্দ্রীয় কমিটির উপদেস্টা ও জেলা কমিটির প্রধান উপদেষ্টা নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, নওগাঁ জেলা কমিটির সভাপতি রহিদুল ইসলাম রাইপ, সাধারণ সম্পাদক তুহিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান সাগর, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, ধামইরহাট উপজেলার বনবিট অফিসার আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের বিভিন্ন সদস্য ভ্রমনে অংশ নেন। পরে জেলা থেকে ছেড়ে আসা টুরিস্ট বাসটি ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সকল সদস্যদের পাহাড়পুরের উদ্দেশ্যে নিয়ে যান।

 

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, আলতাদিঘী জাতীয় উদ্যানকে আরও পর্যটন আকর্ষণ করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, খুব শ্রীঘ্রই তা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উদ্যানকে দৃস্টিনন্দন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট