1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

ভারতে পাচারকালে বাঘায় ইলিশ মাছ জব্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি……………….

ভারতে পাচারকালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীর সীমান্ত থেকে ৬ ককসিট ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার মুশিদপুর পদ্মা নদীর ঘাট থেকে স্থানীয়রা মাছগুলো আটক করে। পরে বাঘা থানার পুলিশকে খবর দেওয়া হলে সেখান থেকে মাছগুলো উদ্ধার করে থানায় আনা হয়। পরে মাছগুলো ছাড়িয়ে নিতে তদবির করেও কোন কাজ হয়নি।এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা করেছেন।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) রাসেদ মিঞা বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ ককসিট ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এ মাছগুলো মুশিদপুর পদ্মা নদীর পার হয়ে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা।

এ সময় স্থানীয়রা জানতে চাইলে কৌশলে মাছ রেখে পালিয়ে যায় পাচারকারীরা। আড়ানী পৌর বাজারের ইলিশ মাছের আড়তদার বাবলু হোসেন বলেন, এক ককসিটে মাছ থাকে ২০ কেজি। তাহলে ৬ ককসিটে মাছ ছিল ৩ মণ। সোমবার (১৯ আগষ্ট) বাজারের এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ এক হাজার ৬৫০ টাকা।

এ বিষয়ে ওসি আবু সিদ্দিক বলেন, মাছগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। পুলিশ বাদি হয়ে মামলা করেছে। জড়িতদের সনাক্ত কওে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট