1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে ৮ জনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে ৮ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। মিচাং নামের এই ঘূর্ণিঝড় কয়েক ঘণ্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। মঙ্গলবার পুলিশ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে আরো শক্তিশালী ঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হানবে বলে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছিল। প্রতি ঘণ্টায় ঝড়টির সর্বোচ্চ ১শ’ কিলোমিটার গতিতে বয়ে চলছে।

সোমবার রাতে এক বিবৃতিতে তামিলনাড়– রাজ্যের মূখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেন, ‘আমরা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় মোকাবেলা করছি।
পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তামিলনাড়– রাজ্যের রাজধানী চেন্নাইতে এই ঘূর্ণিঝড়ের আঘাতে আটজন প্রাণ হারিয়েছে।

খবরে বলা হয়, এদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে, একজন গাছের নিচে চাপা পড়ে, আরেকজন পানিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এবং একজন দেয়াল ধসে প্রাণ হারায়।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক গাড়ি ¯্রােতে ভেসে যেতে দেখা যায়। এতে অনেক ঘরবাড়ি পানিতে ডুবে যায়। নগরীর রাস্তায় একটি কুমিরকে সাঁতার কাটতে দেখা গেছে।

এদিকে আইএমডি এই অঞ্চলের কিছু এলাকায় প্রচ- বৃষ্টিপাতের ব্যাপারে সকর্ত করে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের ভিডিও ফুটেজে ভারী বৃষ্টির কারণে গাছ উপড়ে পড়ে থাকতে এবং বিভিন্ন যানবাহন ভেসে যেতে দেখা  যাচ্ছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সরকার অন্ধ্র প্রদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবী আরো বেশি উষ্ণ হওয়ায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট