1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভারতীয় সামপ্রদায়িক কার্যকলাপের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ভারতীয় সামপ্রদায়িক কার্যকলাপের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান…..
ভারতীয় সামপ্রদায়িক আধিপত্য,ইসলামবিরোধী কার্যকলাপ এবং ফ্যাসিবাদী দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট উপজেলার সদরদহ ট্রাফিক মোড়ে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে গতকাল শুক্রবার দুপুর ২টার সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন,বাবরি মসজিদ ভাঙার মাধ্যমে মুসলিম ধর্মীয় স্থাপনা ও সংস্কৃতির ওপর যে আঘাত আনা হয়েছে, তা শুধু ভারতের নয়, পুরো মুসলিম বিশ্বে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। তারা ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, বৈষম্য এবং সামপ্রদায়িক সহিংসতার প্রতিবাদে উচ্চকণ্ঠ তুলে ধরেন। এছাড়া বক্তারা আরও বলেন, ভারতে মুসলিমদের ধর্মীয় অধিকার হরণ এবং তাদের ওপর অত্যাচার বন্ধ না হলে, এর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলা হবে। মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করার যেকোনো ষড়যন্ত্র বরদাসত করা হবে না। এ মানববন্ধনটি সম্পূর্ণভাবে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত হয় এবং শান্তি, সমপ্রীতি ও ইসলামের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন তারা।#

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট