1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে রাজশাহীর কাকনহাটে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# তরিকুল ইসলাম গোদাগাড়ী, রাজশাহী থেকে…………………………..

 

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা এবং আরও এক শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে গর্জে উঠেছে বরেন্দ্র অঞ্চল। শুক্রবার (১৭ জুন) দুপুরের দিকে মাওলানা আবুল কালাম আজাদ ও আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ মানসুরুর রহমানের সভাপতিত্বে নবী প্রেমী বরেন্দ্র অঞ্চলের তাওহীদি জনতা মিছিলে মিছিলে কম্পিত হয় কাকনহাট এর বিভিন্ন স্থান ।

 

জুম্মা নামাজের পর দূপুর ৩ টার দিকে কাকনহাট বাজারের প্রধান সড়কের দুইপাশে দাড়িয়ে সর্বস্তরের মুসলমান ও সচেতন আলেম সমাজ এর ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বরেন্দ্র অঞ্চলের আলেম-উলামাসহ শত শথ নবিপ্রেমী জনতা অংশগ্রহণ করেন।

 

এসময় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ মানসুরুর রহমান , আসক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা জোনাল কমিটির সভাপতি প্রফেসর মোঃ আবু বাশির, হাফেজ মাওলানা মোঃ শাফিউল ইসলাম সাফি, মাওলানা খান মোহাম্মদ তারিক, মাওলানা আবুল কালাম আজাদ সহ প্রমুখ।

 

এসব কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের নিজের জীবনের চাইতেও প্রিয় নবী (সাঃ)-এর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবী মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো একজন মুসলিম সহ্য করতে পারে না। তাই ভারতে সম্প্রতি সে দেশের সরকারদলীয় দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলিম ফুঁসে উঠেছে। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।

 

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সঙ্গে সকল অর্থনৈতিক এবং কুটনৈতিক সম্পর্ক বন্ধ করুন। এতে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচয় ও স্বীকৃতি বজায় রাখবে বাংলাদেশ।পাশাপাশি সকল বক্তা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করেছেন তিনি যাতে অতি দূত সংসদে এই বিষয়ে নিন্দা প্রস্তাব উৎপন করেন।#

 

আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট