1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বিত্তবানদের কাছে অসহায় কিডনী রোগী সাবিনা খাতুনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥পাবনা জেলা প্রতিনিধি : প্রবাদ প্রচলিত আছে ”মানুষ মানুষের জন্য’ ‘জীবন জীবনের জন্য’ একটু খানি সহযোগিতা কি মানুষ পেতে পারেনা ও বন্ধু” বলছি পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া উত্তরপাড়া নিবাসী মোঃ মনিরুল ইসলাম ও স্ত্রী কিডনী রোগে আক্রান্ত মোছাঃ সাবিনা খাতুন(২৩) দম্পত্তির কথা।

স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে আজ রিক্ত ও নিঃস্ব হয়েছেন তিনি মনিরুল ইসলাম। রাজ মিস্ত্রীর সহযোগী (যোগালদার দিনমজুর) নিঃস্ব হতদরিদ্র মোঃ মনিরুল ইসলাম সহায়- সম্বল বিক্রি করেও চিকিৎসায় সুফল পাননি। বিশেষজ্ঞ চিকিৎসকগন দুইটি কিডনীই সংক্রমিত হওয়ার কথা বলেছেন। সেই সাথে মোছাঃ সাবিনা খাতুনের ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছে। একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করাতে, খরচ যোগাতে,প্রয়োজনীয় ঔষুধ পথ্য ক্রয় এবং অন্যান্য খরচ যোগাতে সর্ব শান্ত হয়ে পড়েছেন মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম এখন আর তার স্ত্রী সাবিনা খাতুনের চিকিৎসা করাতে পারছেন না টাকার অভাবে। মনিরুল ইসলাম নিজের সম্পদ শেষ করে অবশেষে তার বাবা হযরত আলীর ( হজো) সম্পদ বিক্রি করে চিকিৎসা চালিয়ে আজ বাপ-বেটা উভয়েই অসহায়। মনিরুলের স্ত্রী সাবিনা খাতুন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২০ নাম্বার ওয়ার্ডে ১১ নং বেডে চিকিসাধীন রয়েছেন।

মনিরুল ইসলামের পিতা হযরত আলী ( হজো)এর সাথে কথা হয় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি২০২৫) চাটমোহর উপজেলা পরিষদে সমাজ সেবা কার্যালয়ে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করতে এসেছেন। মনিরুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুনের চিকিৎসার জন্য বিত্তবানদের হৃদয়বানদের নিকট আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন। মনিরুলের মোবাই নাম্বার ০১৭৭৭২০৪৪৭০ এবং তার পিতা- হযরত আলী ( হজো) এর মোবাইল নং ০১৭৫৩৩৮৬০১। তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা করতে পারেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট