1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২৪ টি স্টল ভিজিট করলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২৪ টি স্টল ভিজিট করলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী…………………………………………

সোমবার বিকেলে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ মেলা উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ।

প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি কে কিভাবে আরো সামনে আগানো যায় সেদিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে ,এ দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে ।

প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা আরও বলেন, চুরি, ডাকাতি ও যেকোনো অপরাধ করে , এক জায়গা হতে অন্য জায়গায় চলে গেলেও প্রযুক্তির মাধ্যমে এগুলো আমরা ধরতে পারি , যে যেকোনো ব্যক্তি অপরাধ করুক না কেন প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত আমরা দড়িতে পারি , কেউ যদি আমাদের নরসিংদী জেলা থেকে চুরি, ডাকাতি বা বিভিন্ন অপরাধ করে অন্য জেলায় চলে গেলেও আমরা প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ধরিতে পারি ,প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। এ দেশকে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আজকের এই প্রযুক্তি মেলায় যাহারা উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। বিভিন্ন স্কুল ,কলেজ থেকে আজকের এই অনুষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা এসেছে তাদেরকে আমরা সহযোগিতা করলে এ দেশ আরো এগিয়ে যাবে ।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ সজীব মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন নাজির, এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট