1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

 বিজিবি- বিএসএফ এর পতাকা বৈঠকে বাংলাদেশী জেলেরা ফেরৎ পেল ০৩ টি নৌকা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ৩ দফায় বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের পরে বাংলাদেশী জেলেরা ফেরৎ পেল তাদের ৩ টি নৌকা।

জানা যায় , গত ১০ ইএপ্রিল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মাদ গাজীর পুত্র মোঃ রমজান আলী , ফজের আলী গাজীর পুত্র শাহাজান গাজী , মৃত মান্দার গাজীর পুত্র মোঃ আনোয়ার হোসেন সহ মোট নয় জন জেলে কৈখালী ফরেষ্ট হতে পাশ পারমিট করে সুন্দরবনে মাছ আহরন করতে যায়। গত১৫ ই এপ্রিল রাত্র ৮ টার দিকে  সুন্দরবনের কালিন্দী নদীর বাংলাদেশ সীমান্তবর্তী বকচরা এলাকায় মাছ ধরার সময় ভুল করে তারা ভারত সীমান্তে প্রবেশ করে। ভারতীয় বিএসএফ অত্র এলাকায় অভিযান পরিচালনা করার সময় বাংলাদেশীদের ০৩টি নৌকা আটক করে নিয়ে যায়। বিএসএফের উপস্থিত টের পেয়ে জেলেরা নদী থেকে সুন্দরবনের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় ইউ,পি সদস্য , প্যানেল চেয়ারম্যান – ২ মোঃ আব্দুল হামিদ লাল্টুকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক নৌকাযোগে সুন্দরবন হতে জেলেদের উদ্ধার করেন।

প্যানেল চেয়ারম্যান – ২ মোঃ আব্দুল হামিদ লাল্টু বিষয়টি কৈখালী বিজিবিকে অবগত করলে ক্যাম্পের তৎপরতায় তিন দিন ব্যাপি পতাকা বৈঠকের মাধ্যমে ১৯ শে এপ্রিল বিএসএফ বাংলাদেশী জেলেদের ৩ টি নৌকা বিজিবির নিকট হস্তান্তর করেন। ২০ শে এপ্রিল কৈখালী বিজিবি জেলেদের নিকট নৌকা হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান -২ মোঃ আব্দুল হামিদ লাল্টু , ইউ,পি সদস্য মোঃ আব্দুস সালাম , কৈখালী বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু বাক্কার , কৈখালী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ সুলতান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট