1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিচারপতির কাছে চাঁদা দাবি করায় ফুলছড়ি যুবদল নেতা গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী

বিচারপতির কাছে চাঁদা দাবি করায় ফুলছড়ি যুবদল নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধা জেলার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের নিকট ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ফুলছড়ি থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক আকতারুজ্জামান আক্তার হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১ জানুয়ারি বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে ফুলছড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত আকতারুজ্জামান আক্তার হোসেন ফুলছড়ি উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। সে ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ হাফিজুর রহমান জানান, দুপুরে বিচারপতি জনাব খুরশীদ আলম বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গ্রেফতারকৃত আক্তার হোসেন এর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট