1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপি নেতা-কর্মীরা ভূমি দখল-চাঁদাবাজিতে জড়িত থাকলে আইনে সোপর্দ করুন: মিনু - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বিএনপি নেতা-কর্মীরা ভূমি দখল-চাঁদাবাজিতে জড়িত থাকলে আইনে সোপর্দ করুন: মিনু

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি……………….

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপির কোন নেতা-কর্মী, বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও ভূমিদখলের সঙ্গে যুক্ত হয় তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন।  শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা জানান।

মিনু আরও বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। এতে বিএনপির কোন নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ১৫০ বছরের পুরাতন বৃটিশ কাউন্সিল ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি মহল । এই প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে দিবো না। কোন অপশক্তিকে এটা দখল করতে দেওয়া হবে না।

তারেক রহমান দেশে ফেরার বিষয়ে মিনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আশা করছি শিগগিরই তিনি বীরের বেশে দেশে ফিরবেন। দেশবাসী তার অপেক্ষায় রয়েছে।

এসময় আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির কথা আগামী দিনে কেউ চিন্তা করলেও ছাত্র-জনতা তাদের রুখে দেবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট