1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বিএনপি নেতার বাড়ি থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:                                         আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে খুবই প্রভাবশালী ছিলেন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটু।

উপশহর পুলিশ ফাঁড়িতে ঢুকে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করাসহ নগরীতে কিশোর গ্যাং ও টেন্ডারবাজির পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টিটু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার পদে চাকরিতে বহাল থাকলেও দীর্ঘ পাঁচ বছর ধরে ছুটি ছাড়াই মেয়র লিটনের পিএস হিসেবে কর্মরত ছিলেন। এ সময়ে দুই জায়গা থেকেই বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিয়েছেন তিনি। নানা অপকর্মের সাথে অভিযুক্ত টিটু গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর গা ঢাকা দেন।

শুক্রবার (৯ মে) ভোরে নওগাঁর বদলগাছীর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়ি থেকে পুলিশ টিটুকে আটক করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট