1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

বিএনপি ক্ষমতায় গেলে আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে: গাজী মনির

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক গাজী মনির হোসেন বলেছেন, আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। তারাই দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাদের নিরবচ্ছিন্ন পরিশ্রমের মধ্যেই নিহিত রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। শুধু তাই নয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ সকল প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মেহনতি মানুষের মহিমান্বিত আত্মত্যাগের ইতিহাস প্রজান্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণার চিরন্তন আলোকবর্তিকা হয়ে থাকবে। মহান মে দিবসে সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি রইলো আমার শ্রদ্ধা ভালোবাসা আর প্রাণঢালা শুভেচ্ছা।

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে একান্ত সাক্ষাৎকারে তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলে মানুষের গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি শ্রমিকের অধিকারও হরণ করা হয়েছিলো। তারা শ্রমজীবী মানুষের জীবিকার ওপরে একের পর এক আক্রমণ পরিচালনা করে তাদের ভাতের অধিকারও হরণ করেছিলো।

পক্ষান্তরে তারা এর প্রতিবাদ করলে পুলিশ বাহিনী দিয়ে তাদের কন্ঠচেপে ধরা হতো। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলতে পারি, বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। তাদের অবহেলিত জীবন থেকে মুক্ত করা হবে। শ্রমিকের ন্যায্য অধিকারের প্রতি গুরুত্ব দিয়ে তাদের সম্মান প্রতিষ্ঠা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট