1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
গণতন্ত্রের মহোৎসবে সহিংসতার কালো ছায়া: প্রত্যাশা ও বাস্তবতা পাবনা জেলার পাঁচটি আসনে বিএনপি জামায়াতেরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা  নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমীরের আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নিজেরা দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেব না: ডা. শফিকুর রহমান থানায় জিডি, জামায়াতের কুষ্টিয়া-৩ সদর প্রার্থী মুফতি আমির হামজার ফেসবুক পেজ উধাও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত পঞ্চগড় ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার  নওশাদ জমিরের পক্ষে গণসংযোগ চালান শফিউজ্জামান পাটোয়ারী রুবেল বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে- বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা রূপসায় ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে- বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদীয় আসন ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের শাহাবাজপুর ইউনিয়নের শাহাবাজপুর ইউসি হাই স্কুল ফুটবল মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
এসময় তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ আমি প্রতিষ্ঠিত করেছি। এখানে বর্তমানে প্রায় ১৪০০ শ্রমিক কাজ করেন। আগামীতে আমি নির্বাচিত হলে এই বন্দরের ব্যাপক উন্নয়ন করবো যাতে এই উপজেলার ১৫ থেকে ২০ হাজার লোকের কর্মসংস্থান হয়। এসময় তিনি আরও বলেন বিএনপি ধ্বংসের রাজনীতি করেনা বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি করে। বিএনপিকে সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল দাবি করে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্‌ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন।  জামায়াত ইসলাম কোন ইসলামী দল নয় বরং এরা ইসলামকে নষ্ট করছে।
শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়াসহ শিবগঞ্জ উপজেলা ও ধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট