1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

বিএনপির সাবেক সংসদ সদস্য  অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে রাজশাহীর বাসা থেকে গ্রেপ্তার 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী, রাজশাহী……………………………………………………………

রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা। আজ মঙ্গলবার সকালে মহানগরীর পাঠানপাড়া এলাকার নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করা হয় দুর্গাপুর পুঠিয়া আসনের সাবেক এই সংসদ সদস্যকে।

 

দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,বর্তমানে নাদিম মোস্তফাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, একটি হত্যা মামলায় অ্যাডভোকেট নাদিম মোস্তফা হাইকোর্টের ছয় মাসের আগাম জামিনে ছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই গ্রেপ্তারি পরোয়ানায় সকালে রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকার তার নিজ বাস ভবন থেকে নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান সুমন জানান, সকালে জেলা ডিবি পুলিশ পরিচয়ে নাদিম মোস্তফাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা বলেছেন নাদিম মোস্তফাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে নাদিম মোস্তফাকে নিয়ে যাওয়া হচ্ছে।

 

২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলা আসামি নাদিম মোস্তফার বিরুদ্ধে গত ১১ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। গত মার্চ মাসে তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

 

ওই জামিনের মেয়াদ শেষ হয়ে গেলেও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি নাদিম মোস্তফা। তবে দীর্ঘদিন তিনি নির্বাচনী এলাকায় ছিলেন না। ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মী সভায় যোগ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট