1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঝায় একই দিনে পৃথক দুটি সংগঠনের আয়োজন নিয়ে কৌতুহল, কাল মহিলা আ’লীগ ও যুবলীগের শোক দিবসের অনুষ্টান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাঝায় একই দিনে পৃথক দুটি সংগঠনের আয়োজন নিয়ে কৌতুহল, কাল মহিলা আ’লীগ ও যুবলীগের শোক দিবসের অনুষ্টান

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………………………

রাজশাহীর বাঘায় আওয়ামীলীগের পৃথক দুটি সংগঠনের ব্যানারে একই দিনে একই সময়ে পৃথক দু’টি স্থানে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের ব্যনারে এই অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

এ বিষয়ে দিনভর মাইকিং করে প্রচার-প্রচারণা চালিয়েছে সংগঠন দুটি। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে আর শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবলীগের ব্যনারে শোক সভার এ আয়োজন করা হয়েছে। দু’টি স্থানের দুরত্ব মাপা হলে ৫০০ গজের কিছু কম বা বেশি হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান(পুরুষ) মোকাদ্দেস আলী।

একই দিনে একই সময়ে পৃথক দুটি স্থানে শোকসভার আয়োজনের বিষয় জানতে চাইলে বিষয়টি স্পষ্ট করেননি তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে জানা গেছে, আ’লীগে পুরোনো রোগ বাসা বেঁেধছে । বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, শোক দিবসের অনুষ্টানের বিষয়টি আমাকে অবগত করেছেন তারা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট