1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
 সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত রানীনগরে বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু নওগাঁ জেলা পুলিশ এর উদ্যোগে এক মাসে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার

বাঘার মাদক সম্রাট শহিদুল গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হাবিল, বাঘা, রাজশাহী থেকে…………………………..

রাজশাহীর বাঘায় মাদক সম্রাট ৭ মামলার আসামী শহিদুল ইসলামকে(৪৭) কে অবশেসে পুলিশ গ্রেফতার করেছে। (২৫ মে) গভীর রাতে নিজ বাড়ী থেকে আটক করা হয়।শহিদুল ইসলাম বাঘা পৌরসভার ২নং ওয়ার্ড পাকুড়িয়া গ্রামের নুরুজ্জামান মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজুর ঝটিকা অভিযানে গভীর রাতে এসআই স্বপন,এসআই হেলাল,এসআই শফিক,এএসআই আঃরহিম,এএসআই মিজান,এএসআই আতাউরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে মাদকের ডিলার মাদক সম্রাট শহিদুলের বাড়ীতে হানা দিয়ে  ৫ শ’টি ইয়াবা,২০ গ্রাম হেরোইনসহ দেশীও অস্ত্র ২টি হাসুয়া এবং ১টি চাইনিজ কুড়ালসহ তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলায় মাদকের ডিলার শহিদুল নামে পরিচিত।

শহিদুল ও তার লোকজন সরাসরি ভারত হতে দৈনিক হাজার হাজার বোতল অবৈধ ফেন্সিডিলসহ অন্যান্য মাদক আমদানী করে এক চেটিয়া রামরাজত্ব কায়েম করে চলেছে। সে দীর্ঘদিন থেকে এ অবৈধ ব্যবসার সাথে জড়িত বলেএলাকাবাসি ও পুলিশ জানিয়েছে।এভাবে বিপুল পরিমাণ মাদকের চালান অব্যাহত থাকার ফলে এলাকাবাসি চরম অতিষ্ঠ হয়ে উঠেছে। এত করে এলাকার ও সমাজিক পরিবেশ দারুনভাবে কলুসিত হচ্ছে।

মাদক ডিলার শহিদুল শুধু বাঘা-চারঘাট নয় গোটা দেশে মাদক সরবরাহ করে দেশের যুবসমাজকে বিপথে ধাবিত করছে।স্কুল-কলেজের ছাত্রসহ বিভিন্ন পেশার যুব সমপ্রদায় আজ বিপদগামী হয়ে পড়েছে।আর এযুব সমাজই দেশের উন্নয়নের একমাত্র শক্তি।মাদকের ফলে যুব শক্তি আজ অকার্যকর শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাঘা-চারঘাটসহ দেশের সচেতন ব্যক্তিরা যুব সমাজকে রক্ষার পক্ষে।এলাকাবাসি মাদক সম্রাট শহিদের উপযুক্ত শাস্তি দাবি করছে।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজু জানায়, শহিদুল ইসলামের বিরুদ্ধে আগের ৭ টি মামলা রয়েছে।বুধবার রাতে আটক করা হয়।বৃহষ্প্রতিবার(২৬ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#

এডিট: আরজা/২

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট