1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘার পদ্মায় ধরা পড়া বাঘাইড় মাছে কপাল খুলছে জেলেদের সাড়ে ৪৬ কেজি মাছ বিক্রি সাড়ে ৪৬ হাজার টাকা - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

বাঘার পদ্মায় ধরা পড়া বাঘাইড় মাছে কপাল খুলছে জেলেদের সাড়ে ৪৬ কেজি মাছ বিক্রি সাড়ে ৪৬ হাজার টাকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি:  রাজশাহীর বাঘায় পদ্মায় ধরা পড়া মাছে কপাল খুলছে জেলেদের। গত এক সপ্তাহের ব্যবধানে ৩দিনে সাড়ে ৪৬ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে জেলের জালে। সব মিলে সেই মাছ বিক্রি হয়েছে সাড়ে ৪৬ হাজার টাকা।

জানা যায়,বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে স্থানীয় আক্কেল আলী নামের এক জেলের জালে আটকে পড়ে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে চুক্তিমূল্যে মাছটি বিক্রি করেন আক্কেল আলী। চুক্তিমূল্যে মাছটি কেনেন, কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি।

ইউনিয়নটির কালিদাসখালী গ্রামের বাসিন্দা আক্কেল আলী বলেন, বুধবার সারাদিন পর সন্ধ্যায় মাছটি জালে আটকে পড়ে। পরে চুক্তিমূল্যে বিক্রি করেছেন। ৪দিন আগে একইস্থানে ২৭ কেজি ওজনের একটি এবং সপ্তাহ খানেক আগে সাড়ে ৮ কেজি ওজনের আরো একটি মাছ তার জালে ধরেছিলেন। সেই মাছ ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা বলেন, এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন এবং উচ্চমূল্যে বিক্রিও করছেন। পাইকাররা খবর পেলেই চুক্তি মুল্যে নিয়ে যান। কেনার জন্য অনেকেই আসেন। কিন্তু দাম বেশির কারণে ইচ্ছা করলেই পদ্মা নদীর তাজা মাছের স্বাদ নিতে পারেন না অনেকেই।

মাছ ক্রেতা মিন্টু হোসেন বলেন, পদ্মা নদীর বড় সাইজের তাজা মাছ কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রাখি। বুধবার (২৫ ডিসেম্বর) চকরাজাপুরে বেড়াতে এসে সাড়ে ১১ কেজি ওজনের বাঘাইড় মাছটি সাড়ে ১১ হাজার টাকায় কিনেছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট