1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

বাঘার আড়ানী রেলস্টেশনে  পায়ুপথে লুকানো ৯৮৮ পিস ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: পায়ুপথে অভিনব কৌশলে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহণকালে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। গ্রেফতার ব্যক্তির নাম মো. শাহানুর রহমান ওরফে শাহিন (৩২)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পানকা গ্রামের মো. রমজান আলীর ছেলে।

্যাব সূত্রে জানা যায়, র্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল জানতে পারে, এক মাদক ব্যবসায়ী ট্রেনযোগে অবৈধ মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর বাঘার উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে আড়ানী রেলস্টেশন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার পায়ুপথের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

Open photo NaN

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার শাহিন আন্তঃজেলা মাদক চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ট্রেন ও বাসের মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট