1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি…………………

রাজশাহীর বাঘায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার (২০ আগস্ট)স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকাল ১১ টার বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেক কেটে ও বর্নাঢ্য র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক আরেফিন হক কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, মোখলেচুর রহমান মুকুল, আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, সেলিম আরিফ,প্রভাষক নবাব আলী, আল আমিন, শামীম সরকার, শফিকুল ইসলাম শফিসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট