1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

বাঘায় সন্দেহভাজনের ছুরির আঘাতে ৩ সহোদর আহত , ২জন রামেকে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পরকিয়ার বিবাদে মারফত আলী নামে একজনের ছুরিকাঘাতে একই গ্রামের ৩ সহোদর গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান জানান, একের আলী (৪৫)কে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত-জেকের আলী (৫০), আরশাদ আলী (৪০)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। আহতরা উপজেলার বাউসা হেদাতিপাড়া গ্রামের আফতার আলীর ছেলে।অভিযুক্ত মারফত আলী একই গ্রামের আসমত আলীর ছেলে।বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।No description available.

স্থানীয় সূত্রে জানা যায়, আরশাদ আলীর সন্দেহ, মারফত আলী তাঁর স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত। এমন সন্দেহ থেকে আগে থেকেই ঝগড়া হতো তাদের। একই বিষয় নিয়ে বুধবার রাত ৯ টার দিকে মাঝপাড়া বাজারে মুনছুর আলী চায়ের দোকান সংলগ্ন এলাকায় মারফত আলীর সাথে আরশাদ অলীর কথা কাটাকাটির এক পর্যায়ে মারফত আলী কাছে থাকা ধারলো ছুরি দিয়ে আরশাদকে কুপিয়ে জখম করা হয়। এসময় বাজারে থাকা আরশাদের সহোদর দুই ভাই জেকের আলী ও একের আলী তাকে বাঁচাতে এগিয়ে যান। পরে তাদেরকেও ছুকিাঘাত করে জখম করে মারফত।

একের আলী জানান,তার দুই ভাই রামেকে চিকিৎসাধীন রয়েছে। তবে পরকীয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন মারফত আলী।

বাঘা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট