1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ

বাঘায় সড়ক দুর্ঘটনায মারা গেলেন আহত শান্ত স্ত্রী-মেয়ে রামেকে চিকিৎসাধীন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি রাজশাহীর বাঘায় সোমবার (১৯-০৫-২০২৫) সকালে যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সর্ঘষে একই পরিবারের আহত তিন জনের একজন জাহেদুল ইসলাম(শান্ত)(২৭) মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার (১৯-০৫-২০২৫) বিকেল সাড়ে ৫টায় মুঠোফোনে কথা হলে নিহতের মামাতো ভাই রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এদিন বিকেল ৫টায় আইসিইউতে চিকিৎসাীন অবস্থায় মারা গেছেন। নিহতের স্ত্রী ও মেয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার(১৯-০৫-২০২৫)সকাল আনুমানিক পৌণে ৯টায় বাঘা পৌরসভার বানিয়া পাড়া এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন- লালপুর উপজেলার বেরিলা বাড়ি (জামতলা) গ্রামের জাহেদুল ইসলাম(শান্ত)(২৭), তার স্ত্রী জেসমিন আক্তারি (২৪) ও ৫ বছর বয়সের মেয়ে উম্মে তুরাইফা। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, সোমবার সকালে একই মোটরসাইকেলে বাঘার গ্রীন হ্যাভেন স্কুলে নার্সারিতে পড়ুয়া মেয়ে উম্মে তুরাইফাকে নিয়ে আসছিলেন স্বামী-স্ত্রী। পথিমধ্যে সকাল আনুমানিক পৌণে ৯টায় বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাঘা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুপারসনি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গুরুতর আহত হন তারা।

এসময় ডান পায়ের হাটুর উপরের অংশ থেকে বিছিন্ন হয়ে যায় জাহেদুল ইসলাম শান্ত’র ও তার মেয়ে উম্মে তুরাইফার। জেসমিন আক্তারিও ডান হাতের হাড় ভেঙে আহত হন ।

মুঠোফোনে কথা হলে আহত জাহেদুল ইসলাম(শান্ত)’র শ্যালক আবিদ হাসান জানান, সন্তান সম্ভাবনা জেসমিন আক্তারিকে রামেকের আর্থোপেডিক ওয়ার্ডে ও উম্মে তুরাইফাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি জানান, জাহেদুল ইসলাম (শান্ত) হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।

অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান জানান,ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট