1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় শরীরে ডিজেল ঢেলে আ/গু/ন ধরিয়ে পুড়ে ম/র/লো গৃহবধুকে - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় শরীরে ডিজেল ঢেলে আ/গু/ন ধরিয়ে পুড়ে ম/র/লো গৃহবধুকে

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়ে এক গৃহবধুর মৃ/ত্যু/র খবর পাওয়া গেছে। শনিবার (১ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিসাৎধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টায় সে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার সহোদর ভাই আসলাম আলী বলেন তার বোনের ম/র/দেহ রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের ম/র্গে রাখা হয়েছে। এই দিন শনিবার সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই গৃহবধুর নাম মুন্নি খাতুন(২৮)। সে বাঘা পৌরসভার চক নারায়নপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী ও একই পৌর সভার মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দীনের মেয়ে।

পারিবারিক সুত্রে জানা গেছে,তার ৭বছরের ১ ছেলে ও ৪ বছরের মেয়ে রয়েছে। পারবিারিক কলহের জের ধরে নিজের শরীরে ডিজেলে ঢেলে আগুন ধরিয়ে আত্ম/হ/ত্যা করেছে বলে স্বামীর পরিবার থেকে দাবি করা হয়েছে। তবে এমন দাবি অস্বিকার করেছেন তার সহোদর ভাই আসলাম আলী। তিনি জানান,তার বোনের স্বামীই শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।

যোগাযোগ করে সুরুজ আলীর বক্তব্য না পেয়ে তার ভাতিজা সাব্বির আলীর সাথে কথা হলে বলেন, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তার স্বামী ঘুমন্ত থাকা অবস্থায় ভোর রাতে ডিজেল তেল নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় মুন্নি। পরে চিকৎকার শুনে উঠে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র নেওয়া হয়। সেখান থেকে রামেকে ভর্তি করা হয়। মেশিনে ব্যবহারের জন্য ডিজেল বাড়িতে রাখা ছিল বলে জানান তিনি।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র চিকিৎসক অখিল পাল বলেন, স্বজনরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে রামেক হাসপাতালে রেফর্ড করা হয়। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, রামেক হাসপাতালের চিকিৎসকের কাছে নিজের শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন গৃহবধু। তবে এ কথা সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। অপর এক সুত্রে জানা যায়,পারিবারিক কলহের জেরে গৃহবধুর স্বামী ডিজেল ঢেলে নিজের ঘর-বাড়ি পু/ড়ি/য়ে দিতে চেয়েছিল।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর বিশ্বাস বলেন, রোগীটিকে সকালে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন) ভর্তি করা হয়। দুপুরের দিকে রোগীর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবেন বলে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরতদের জানায়। সেখান থেকে ছাড়পত্র নিয়ে তারা হাসপাতালের বাইরে নিয়ে আসেন। তবে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার বিকেলে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন স্বজনরা। জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃ/ত অবস্থায় পান। আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য তার ম/র/দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট