1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

বাঘায় যাত্রীবাহি ভ্যানে ট্রাকের ধাক্কা পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর, চিকিৎসাধীন মা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: কবিরাজে কাছে হাঁড় ভাঙার চিকিৎসা করাতে যাওয়ার পথে রাজশাহীর বাঘায় জামিল হোসেন (৫) নামে এক শিশু ট্রাকের (রাজ মেট্রো- ড-১১ -০১৭৮) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাম হাতের হাঁড় ভেঙ্গে শিশুর মা রওশনারা বেগম আহত হয়েছে ।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮ টায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে।

জানা য়ায়, নিজের ভ্যানে চড়ে কবিরাজের কাছে যাওয়ার পথে উপজেলার দিঘা আঠালিয়া জামাল ম্যানেজারের বাড়ি সংলগ্ন এলাকায় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে মা ও শিশু ট্রাকের চাকার তলে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শিশু ও বাম হাতের হাঁড় ভেঙে আহত হয় শিশুর মা। স্থানীয়রা চালক প্রনব কুমার ও রেবার হাসান আলীকেসহ ট্রাকটি আটক করে এবং নিহত শিশুর মা রওশনারা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত শিশুর পিতা জানান, রমজানের প্রথমদিন ভাই-বোন খেলার সময় জামিলের গলার কলারবোনের হাড় ভেঙ্গে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও ফলাফল ভালো পাননি। মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্বামী- স্ত্রী শিশুকে নিয়ে নিজের ভ্যানযোগে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গবরগাড়ি গ্রামের কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথি মধ্যে র্দুঘটনায় প্রাণ হারায় ছেলে আহত হয় স্ত্রী। নিজের চোখের সামনে সেই দৃশ্য মনে হতেই বাকরুদ্ধ হচ্ছিলেন মুঞ্জিল হোসেন।

আসর নামাজের পর নিজ গ্রামে জানাযার নামাজ শেষে দাফন করা হবে বলে নিহতের পারিবারি সুত্রে জানা গেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, চালক ও লেবার সহ ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এবিষয়ে নিহত শিশুর পিতা বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে। শিশুকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট