1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বাঘায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি

রাজশাহীর বাঘায় পরিধি এন্টারপ্রাইজ কর্তৃক প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮-০২-২৫) নওটিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্ৰহন করে নিশ্চিতপুর নবীন সংঘ ও বাঘা টিম টুয়েন্টিফোর। টাইব্রেকারে ২-০গোলে নিশ্চিতপুর নবীন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নিশ্চিতপুর নবীন সংঘের শিমুল। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বাঘার টিম টুয়েন্টিফোর এর লিমন।

খেলা পরিচালনা করেন আইনাল হক। সহকারী পরিচালক হিসেবে ছিলেন -ইদ্রিশ আলী, সম্রাট আলী ও পিয়াস আহমেদ। ক্রীড়া ভাষ্যকার ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া ও তৌফিক হাসান। খেলায় সেরা দর্শক নির্বাচিত হয়েছেন মোস্তফা, জব্বার আলী, ও মকবুল হোসেন। চ্যাম্পিয়ন ও রানার আপ দল অতিথিদের নিকট হতে ট্রফি ও প্রাইজমানি গ্ৰহন করেন।

তোহাজ্জত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন বাজু বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রনজু। বিশেষ অতিথি ছিলেন -প্রভাষক আব্দুল হানিফ মিয়া। সম্মানিত অতিথির মধ্যে ছিলেন- সাংবাদিক আবুল কালাম মুহাম্মদ আজাদ , আলমাছ উদ্দিন মল্লিক (সহকারি পরিচালক , আঞ্চলিক শিক্ষা অফিস রাজশাহী ),ফুয়াদুল কবির, গোলাম তোফাজ্জল কবীর মিলন , রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী , শিক্ষক সাইফুল ইসলাম , রাজশাহী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মাহাবুব আলম জ্বনি, সালাউদ্দিন লিটন-(ইউপি সদ্যস্য পাকুড়িয়া),শামসুজ্জামান শামীম ,আবু হেনা মোস্তফা কামাল রানা, ফয়সাল আহম্মেদ রনি-(ছাত্র বিষয়ক সম্পাদক , বাজুবাঘা ইউনিয়ন ), ছাত্র দল নেতা পারভেজ হোসেন ও চান্দু আলী প্রমুখ।

আয়োজকরা জানান,গত ২০২৪ সালের ১৪ ডিসেম্বর নওটিকা-আরিফপুর এলাকাবাসী এই খেলার আয়োজন করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট