1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ভোটার হালনাগাদ কর্মসূচি’২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি

বাঘায় ভোটার হালনাগাদ কর্মসূচি’২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : “ সঠিক তথ্যে ভোটার হবো,নির্বাচনে ভোট দেবো”এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি (২০২৫) ২০ জানুয়ারি’ হতে কার্যক্রম শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের এ কার্যক্রম ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। সেই উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা নির্বাচন অফিস কর্তৃক রোববার (১৯ জানুয়ারি’২৫) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সমন্বয় কমিটির সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) সাবিহা সুরতানা ডলি। সভায় উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম জানান,যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এসময় ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে। ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে: ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি, নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)। এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রাশিদের ফটোকপি)।

ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে ঃ নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে । জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে । কোন অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না।

আইনগত বিষয় ঃ একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের এ আদেশ মেনে ভোটার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান,উপজেলা নির্বাচন অফিসার। সভায় হিজরা জনগোষ্টির ভোটার হওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ(তদন্ত) আফম আশাদুজ্জামান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম,সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,শিক্ষক বাবুল ইসলাম সহ উপজেলা সমন্বয় কমিটির সদস্যগণ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট