1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালের দাফন সম্পন্ন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল সরকার (৭৩) মারা গেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বাঘার নওটিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যদায় সন্মান প্রদর্শন শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহসপতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না……….রাজিউন)।

আবু আফজাল সরকার উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নওটিকা গ্রামের মরহুম তছির উদ্দীন সরকারের ৩য় ছেলে। কিডনি, ডায়াবেটিকসহ বাধ্যকজনিত কারণে নানান রোগ ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল সরকার। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে ,নানি-নাতনিসহ অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন। নিহতের কফিনে শ্রদ্ধার সাথে ফুল দিয়ে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। সহকারি পরিদর্শক (এসআই) বজলুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ গার্ড অব অনার প্রদর্শন করেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ড আজিজুল আলম,বীর মুক্তি যোদ্ধা জনাব আলী, মুক্তি যোদ্ধা সহিদুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রঞ্জু, ছেলে নাহিদ হাসান সুমন ও সোহেল রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

সহযোদ্ধারা জানান,১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে- আলাইপুর সীমান্ত হয়ে ভারতে যান এবং সাহেবরামপুর যুব প্রশিক্ষণ শিবিরে ভর্তি হন। নাটোর জেলার লালপুর, বাঘার বাউসা এবং চারঘাট উপজেলার সরদহ পুলিশ একাডেমি অপারেশন তাঁর জীবনের স্বরণীয় ঘটনা। তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়া কালিন সময়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট