1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বিএনপি’র সাংগঠনিক মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাঘায় বিএনপি’র সাংগঠনিক মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক মতবিনিময় সভা শনিবার (০৭-০৯-২০২৪)বিকালে বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদ মাষ্টারের সভাপতিত্বে ও রাজশাহীর জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব শিমুল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন পলাশ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক একাব আলী মাষ্টার, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনজু সরকার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী,উপজেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আলম প্রমুখ।

বক্তরা বলেন,আওয়ামীলীগের ফ্যাসিস্ট সরকার পতনের পর দলীয় নিয়মনীতির তোয়াক্কা না করে কতিপয় ব্যক্তিদের কার্যকলাপে দলীয় ইমেজ নষ্ট হচ্ছে। সেসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারা বলেন,আমরা সবাই শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের দিক নির্দেশনায় দলকে সুসংগঠিত করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। বক্তারা আরো বলেন, আগামীতে সরকার গঠনের লক্ষ্যে জনগনের কল্যাণে আমাদেও কাজ করতে হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট