1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবাসহ চিহ্নিত কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য: বিএনপির দুই নেতা বহিষ্কার কুষ্টিয়ায় ধানের শীষের প্রচারণায় উপচে পড়া ভিড় স্বার্থের মলাট ও মানবিকতার বিচ্যুতি: একটি আত্মজিজ্ঞাসা ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিস্কারের ঘোষণা দিলেন ধানের শীষের প্রার্থী হাবিব কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ আবদুল্লাহ আখন্দ আজ দিনব্যাপী গণসংযোগ আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংবাদিক সম্মেলন পবিত্র শবে বরাতে করনীয় ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ  ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বাঘায় বিএনপির নেতা মানিক খানের পূজা মণ্ডপ পরিদর্শন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন করবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক। তিনি জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা কমিটির সাবেক সভাপতি এবং রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী। মঙ্গলবার(৩০-০৯-২০২৫) বিকেল থেকে রাত পর্যন্ত বাঘা উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে মানিক খান বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন করবে। আপনাদের অংশগ্রহনের মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে। নির্বিঘ্নে উৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কেউ বিশৃঙ্খলা করলে ছাড় পাবেনা। পরিদর্শনকালে উপজেলার সকল মন্দিরে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন বলে জানান তিনি।

মন্দির কমিটির নেতারা বলেন,সকলের সহযোগিতায় তারা তাদের উৎসব পালন করতে পারছেন। তারা জানান, উপজেলায় এবার ৪৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট-বাঘা উপজেলা শাখার সভাপতি তাপস কুমার জানান,আরো ৪টি ঘট পুজা হচ্ছে। সেগুলোতে প্রতিমা নেই।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিুল ইসলাম নান্নু,পৌরসভার সাবেক আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল নেতা রবিউল ইসলাম, ,সাবেক ছাত্র নেতা সাহাবাজ আলী, শান্ত মিঞাসহ বিএনপির সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট