1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৩-০৫-২০২৫) বিকেলে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়,কারিগরি ও কৃষি কলেজের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এমদাদুল হক। সংগঠনটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ কামরুজ্জামান।

প্রধান আলোচক ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্ঠা অধ্যক্ষ মোঃ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যাপক মুহাম্মাদ জামিলুর রহমান, সাধারন সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, বাঘা উপজেলা পষিদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিন্নাত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘা উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন নূহু ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘা পৌর শাখার উপদেষ্টা অধ্যাপক সাবদার হোসেন, অধ্যক্ষ আব্দুল হামিদ।

উপস্থিত ছিলেন বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যবৃন্দ। ইঞ্জিনিয়ার রেজাউল করিমকে সভাপতি ও সবুজ মাহমুদকে সাধারন সম্পাদক করে দুই বছর মেয়াদি বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষনা করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট