1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে হাজারো দর্শক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাঘায় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে হাজারো দর্শক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: দুপুর থেকেই নানা বয়সী শত শত নারী-পুরুষ আসতে শুরু করে নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ খেলা উপভোগ করতে। ৩০ টাকা করে টিকিটের বিনিময়ে খেলা উপভোগ করেছেন হাজারো দর্শনার্থী।

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই খেলার আয়োজন করে দিঘা তরুণ সংঘ। ভ্যান গাড়ীতে ব্যান্ড দলের বাজনা বাজিয়ে মাইকিং করে রঙিন প্রচ্ছদে পোষ্টার সাটিয়ে খেলার প্রচারনা চালা তারা । খেলা শুরুর ১ ঘণ্টা আগে থেকেই টিকিট কেটে মাঠে প্রবেশ করেন দর্শনার্থীরা। অনেক দর্শনার্থী টাকা দিয়ে চেয়ার সংগ্রহ করেন। তবে তাঁদের মধ্যে ছিলেন নারী দর্শক বেশি। কেউ পাকা দালানের ছাদে আবার কেউ গাছে উঠেও খেলা উপভোগ করেছেন। সব মিলে দর্শনার্থীদের মধ্যে ছিল আনন্দ উচ্ছ্বাস । মাঠের বাইরে ছিল নানা রকম মুখরোচক খাবারের দোকান। খেলার আয়োজন ঘিরে পরিনত হয় মিলন মেলার।

বৃহস্পতিবার (২১নভেম্বর)বিকেলে অনুষ্ঠিত খেলায় অংশ নেন- ঠাকুরগাঁও জেলা মহিলা ফুটবল দল ও নারায়ণগঞ্জ মহিলা ফুটবল দল । উভয় দলই ২টি করে গোল করে। পরে ট্রাবেকারে ঠাকুরগাঁও জেলা মহিলা দল ০৬- ০৫ গোলে নারায়নগঞ্জ জেলা মহিলা দলকে পরাজিত করে। খেলা শেষে উভয় দলকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়।

নারায়নগঞ্জ জেলা ফুটবল দলের অধিনায়ক রাত্রী খাতুন বলেন, গ্রামের মধ্যে ‘এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করায় আমরা উৎসাহবোধ করছি। কারণ, গ্রামের মানুষের কাছে ফুটবল এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা। ঠাকুরগাঁও জেলা ফুটবল নারী দলের অধিনায়ক সোহাগী খাতুন বলেন, উৎকর্ষ সাধনে নারী ফুটবল দলের খেলোয়াড়রা খেলার অনুশিলনের মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যেতে চাই।

নারি প্রীতি ফুটবল খেলাটি সাবলীল কন্ঠে আরো বেশী আকর্ষণীয় করতে ধারাভাষ্যকারের দায়িত্ব ছিলেন প্রভাষক সিরাজুল ইসলাম খোকন, কামাল পাশা ও জিন্নাহ সরকার। প্রাইজমানি ফুটবল টুনামেন্ট কমিটির সভাপতি ও দিঘা তরুণ সংঘের সভাপতি শরিফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন ও খেলোয়াড়দের খরচের জন্য ৩০ টাকা করে টিকিট নির্ধারণ করা হয়েছিল। সবাই টিকিট কেটে খেলা উপভোগ করেছেন।

দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন,বর্তমানে নারিরা কোন অংশেই পিছিয়ে নেই। গ্রামের বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী ফুটবল দলের খেলাকে কেন্দ্র করে মিলন মেলায় পরিনত হয়েছে। প্রত্যান্ত গ্রামের মেয়েরাও ফুটবল খেলায় অনুপ্রাণিত হবে বলে আমার বিশ্বাস ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট