1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ছাত্রদলের বিজয় মিছিল   - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘায় ছাত্রদলের বিজয় মিছিল  

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিজয় মিছিল করেছে ছাত্রদল ও যুবদল। এসময় তারা ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না; আওয়ামী লীগের গুণ্ডারা হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের গুণ্ডারা হুঁশিয়ার সাবধান; ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা; পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’-এসব স্লোগান দিয়ে বিজয় মিছিল করেন তারা।

শনিবার বিকেলে ছাত্রদলের সাবেক নেতা টনি আহমেদের নেতৃত্বে বিজয় মিছিলটি বাঘা মেডিকেল গেট থেকে শুরু হয়ে বাঘা বাজার কলেজ রোড হতে বাঘা পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

এতে উপস্থিত ছিলেন- ছাত্রদল, যুবদলের এলিম, আলিম, শাওন, শামীম, আবু সাঈদ, আলামিন, আরিফ,সেলিম, বুলবুল, লালটু, উজ্জল, রতন, বাবু মিথি, জিমসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ।

এ সময় সাবেক ছাত্রনেতা টনি বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ কোটা সংস্কার আন্দোলনকারী যত ভাই ও বোনেরা জীবন দিয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আমাদের নিরস্ত্র ছাত্রসমাজের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট