1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা

বাঘায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ) উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল ম্যাচে খানপুর ঝড়ু প্রামানিক(জেপি) উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে কাদিরপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শাম্মী আক্তার । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি।

সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল ফজল মোহাম্মদ হাসান। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও মেডেল তুলে দেন অতিথিরা।

উপস্থিত ছিলেন,উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মুনছুর আলী, উপজেলা মৎস্য অফিসার তহুরা হক, প্রধান শিক্ষক এমদাদুল হক, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, রবীন্দ্রনাথ প্রামানিক, মাহাবুব হোসেন, রোকনুজ্জামান, রুস্তুম আলী, গোলাম মুর্শেদসহ শরীরচর্চা শিক্ষকগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট