1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত রানীনগরে বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু নওগাঁ জেলা পুলিশ এর উদ্যোগে এক মাসে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে : এমপি চাঁদ বাঘায় গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন শিবগঞ্জে ঈদে পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ শুরু

বাঘায় গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি কার্যকর করতে বাঘায় সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহসপতিবার (২১ মে ২০২৬) উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার  শাম্মী আক্তার নিজেই।

তিনি বলেন, “গ্রাম আদালত গ্রামের মানুষের জন্য সবচেয়ে সহজ ও সাশ্রয়ী বিচারব্যবস্থা। কিন্তু অনেকেই এ বিষয়ে জানেন না। তাই সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে একসাথে কাজ করে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে।” তিনি জানান, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী ইউনিয়ন পরিষদ ৭৫ হাজার টাকা পর্যন্ত দেওয়ানি ও কিছু ফৌজদারি মামলা নিষ্পত্তি করতো। বর্তমানে তা বাড়িয়ে ৩লক্ষ টাকা করা হয়েছে। গ্রাম আদালত সক্রীয়করণ প্রকল্পের,স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

কর্মশালার উদ্দেশ্য ও মূল লক্ষ্য ছিল স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির সমন্বিত পরিকল্পনা তৈরি করা। এতে অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠান তাদের কর্ম এলাকা, কর্মসূচির ধরন, সময় ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য উপস্থাপন করেন।

উপজেলা কো-অর্ডিনেটর পরিতষ চন্দ্র রায় প্রেজেন্টারের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, সমাজ সেবা অফিসার মাসুদ রানা,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা ও এনজিও প্রতিনিধিরা,গনমাধ্যম কর্মী। বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে আদালতের মামলার চাপ কমবে এবং গ্রামীণ পর্যায়ে দ্রæত ন্যায়বিচার নিশ্চিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট