1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগবাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর বাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগবাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে লেবু বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করল পুলিশ ও র‍্যাব শিবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগবাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজার সংলগ্ন মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কেন্দ্রের একটি স্টিলের আলমারি, একটি বেডসাইড লকার, বৈদ্যুতিক তার, বোর্ড ও তিনটি ফ্যান চুরি হয়েছে। এছাড়াও আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১২ অক্টোবর) সকালে কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা: সুমি খাতুন বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি সোমবার (১২-১০-২০২৬) সকাল ০৯.০০ টায় নিজ দায়িত্ব পালনের উদ্দেশ্যে মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রবেশ করি। সেখানে একটি স্টীলের আলমারি, একটি বেডসাইড লকার, কেন্দ্রের বৈদ্যুতিক তার, বোর্ড এবং তিনটি ফ্যান চুরি হয়ে গেছে তা দেখতে পাই।”

তিনি ঘটনাটি সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই কেন্দ্রটি। রাতের আঁধারে এমন চুরির ঘটনায় স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট