1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় পবিত্র ঈদুল আজহার বিষয়েও আলোচনা হয়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৮মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

সভায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাদক,বাল্যবিয়ে, চোরাচালান, পুকুর খনন, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর সরবরাহ, অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিত করাসহ হাটে যাতে কৃত্রিম সংকট না হয়, সে জন্য হাটে আনার পথে, বাড়িতেও পশু বিক্রি করা যাবে। তবে রাস্তায় হাট বসানো যাবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, বুধবার(২৮ মে’২৫) হাটে কোনোভাবেই রোগাক্রান্ত বা অসুস্থ পশু বিক্রি করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। জনজীবনে কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

উপজেলার দু’টি পশু হাটে পৌরসভা কর্তৃক, সরকার নির্ধারিত গরু প্রতি ৫০০ টাকা, ছাগল প্রতি ২০০টাকা হারে হাসিল (খাজনা) আদায় করা হচ্ছে। বাজারের বাইরে পশু বিক্রি করলে ‘হাসিল’ আদায় করাও যাবে না।

সভায়, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, মৎস্য অফিসার তহুরা হক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার,বাঘা থানার এসআই সেতাফুর রহমান, আনসার ভিডিপি অফিসার সাকিবুল ইসলাম,সাংবাদিক আব্দুল লতিফ মিঞাসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,আড়ানী ও বাউসা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,বিজিবি,ফায়ার সার্ভিস এর ইনচার্জ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট