1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
    শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২ ​সামাজিক অসহিষ্ণুতা ও জিঘাংসার সংস্কৃতি: উত্তরণের সন্ধানে নিয়ামতপুরের কৃষকরা বোরো মৌসুমে পানির মটর মালিকদের কাছে জিম্মি  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় দ্রব্যমূল্য,অবৈধ পুকুর খনন, বাল্যবিয়ে,যানজট,মাদক,ইমু হ্যাকার,চাঁদাবাজি, মিলের মিটার চুরি, অগ্নিকান্ড ও সরকারি সম্পত্তি দখলের বিষয়সহ বিভিন্ন বিষয়ে প্রতিকার, প্রতিরোধে আলোকপাত করা হয়।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আসন্ন ঈদুল ফিতরের ঈদ উদযাপনে ববসায়ী ও জনসাধারনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় ।

সভায় অন্যন্যির মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাবিহা সুলতানা ডলি, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম,উপজেলা শিক্ষা অফিসার মীর মাহমুদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনছুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন আকতার, একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বিজিবি- আলাইপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিবুর রহমান, সহকারি পুলিশ পরিদর্শক সেতাবুর রহমান, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান, বাঘা জাদুঘরের সহকারি কাস্টোডিয়ান দবির উদ্দিন প্রমুখ।

পরে স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা এবং ঈদুল ফিতরের ঈদ উদযাপন উপলক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট