1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা নিহত , নেতৃবৃন্দের শোক  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা নিহত , নেতৃবৃন্দের শোক 

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইকরামুল হক রাজিব  , বাগেরহাট থেকে: খুলনা – বাগেরহাট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কৃষকদল নেতা আলতাফ হোসেন সোহেল (৪০)। বুধবার (১৫ই মে) ভোরে মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় সোহেলকে বহনকারী পিকআপকে খুলনাগামী একটি ট্র্যাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে, বলইবুনিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সোহেল পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি আম নিয়ে মোড়েলগঞ্জ যাচ্ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, সোহেল প্রায় ৩০ হাজার টাকার আম নিয়ে মোড়েলগঞ্জ যাওয়ার পথে মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছালে তাকে বহনকারী পিকআপ ভ্যানটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। হঠাৎ খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত সোহেলকে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বুধবার ভোর সাড়ে পাঁচটার সময় টাউন নোয়াপাড়া এলাকার পাকা রাস্তার উপর আম ভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সোহেল নামে একজন ফল ব্যবসায়ী আহত হন। তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। কৃষকদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অপর এক বিবৃতিতে আলতাফ হোসেন সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় তাঁতিদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির হোসেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট