1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

বাগমারার তাহেরপুরে সালাফিইয়া মাদ্রাসার সুধী সমাবেশ 

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

# আশরাফুল ইসলাম ফরাশী,  বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় তাহেরপুর  সালাফিিইয়া মাদ্রাসার  সুধী সমাবেশ- ২০২৫  অনুষ্ঠিত হয়েছে।  তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিন পাড়া দুর্গাপুর রোড সংলগ্ন তাহেরপুর সালাফিইয়া মাদ্রাসার  উদ্যোগে এই সুধী  সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার  (২৬ শে জুলাই  / ২০২৫) সকাল ১০টায় তাহেরপুর সালাফিইয়া মাদ্ররাসার হল রুমে  অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, তাহেরপুর সালাফিইয়া  মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ডাঃ মুনসুর আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিচালক হিফয বিভাগ, আল মারকাযুল ইসলামী আস সালাফী নওদাপাড়া, রাজশাহী হাফেজ মাওঃ মোঃ লুৎফর রহমান।  তিনি বলেন, সালাফিইয়া মাদ্রারাসা  সহী্ সুন্নাহ ভিত্তিক একটি  প্রতিষ্ঠান, তাহেরপুরে এতো সুন্দর একটি দিনি শিক্ষা প্রতিষ্ঠান সালাফিইয়া  মাদ্রাসা আছে আমি আগে জানতাম না। আমি ডাঃ মুনসুর আলীর দাওয়াতে এসে দেখে খুশি হয়েছি।   এখানে ছাত্ররা  দিনি শিক্ষা লাভ করে মা – বাবা ও নিজ স্বজনদের   জানাযার নামায পড়াবে এবং ভাল ভাবে  কোরআনের শিক্ষা  অর্জন করে উচ্চতর শিক্ষা লাভ করে নিজের জীবন গড়বে – ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, তাহেরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ সাইদুর রহমান। তাহেরপুর সালাফিইয়া মাদ্রাসার সভাপতি মাওঃ মোঃ আবুল কালাম শেখ। কিশমত গনকৈড় ইউনিয়ন গোপালপাড়া গ্রামের বিশিষ্ট কাঠব্যবসায়ী মূহাঃ সাহাবুর রহমান।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর বাজারের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম। শিমুল এন্টারপ্রাইজ এর মালিক  মোঃ ইকবাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার সকল শাখার শিক্ষক – শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,মাদ্রাসা কমিটির সকল সদস্য  এবং সকল ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ অত্র এলাকার  গণ্য –  মান্য ব্যক্তিবর্গ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অত্র মাদ্রাসা কমিটির সদস্য শহিদুজ্জামান  এবং সমাবেশ শুরুর আগে  পবিত্র কোরআন তেলওয়াত করেন তাহেরপুর সালাফিইয়া মাদ্রাসার প্রধান হাফেজ  সজিব রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট