1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাগমারায় মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি……………………………..

রাজশাহীর বাগমারায় দেশের স্বনামধন্য মেঘনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের পণ্য স্পেশাল ঢালাই সিমেন্টের শুভযাত্রা অনুষ্ঠিত। গতকাল সোমবার দুপুর ১২ টার সময় উপজেলার মোহনগঞ্জ বাজারে মমিন এন্টারপ্রাইজে এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ঢালাই স্পেশাল সিমেন্টের ৮ম তম ডিলার হিসেবে মমিন এন্টারপ্রাইজ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো।

এসময় বক্তারা বলেন, মেঘনা সিমেন্টে কংক্রিট,কলাম,ছাদ ঢালাইসহ বিভিন্ন ঢালাই-এ ঢালাই স্পেশাল সিমেন্ট অন্য সিমেন্টের তুলনায় অধিক কার্যকরি। এটি দ্রæত দৃঢ়তা অর্জনের কারণে দীর্ঘমেয়াদি শাটারিং এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। সাধারণ পিসিসি সিমেন্টের ২৮ দিনের দৃঢ়তার প্রায় ৫০ ভাগ প্রথম দুই দিনে এবং প্রায় ৮৫ ভাগ ৭ দিনের মধ্যে অর্জন করে। দ্রুত জমাট বাধার কারণে অভ্যন্তরীণ ইটের গাঁথুনির কাজ শুরু করা যায় বলে জানান তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েটের প্রফেসর কামরুজ্জামান সরকার। মেঘনা গ্রুপের সিনিয়র ম্যানেজার ওয়াছেল উল আজরাফ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেঘনা গ্রুপের সিনিয়র জিএম কাজী মহিউদ্দীন, এজিএম আশিক আহমেদ, বাগমারার ডিলার আব্দুল মমিন, ডিলার আব্দুল মমিনের পিতা নুরুল ইসলাম,ইসাহাক আলী,ব্যবসায়ী এনামুল হক প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেঘনা গ্রুপের সহকারী ম্যানেজার আব্দুল্লাহ আল মারুফ, এক্সিকিউটিভ নূর আলম, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার সিমেন্ট ব্যবসায়ী, রাজমিস্ত্রী এবং সুধীজন প্রমুখ। উক্ত ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা উপলক্ষ্যে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে অংশীজনদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট