1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার

বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবীর পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিবেদক, বাগমারাঃ রাজশাহীর বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবী এবং সাবেক এমপি আব্দুল গফুরের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার নরদাশ ইউনিয়নের বাঁধেরহাটে এ পথ সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে দ্বীপপুর ইউনিয়ন নানসর বাজার, হাসানপুর, মাড়িয়া ইউনিয়নের বৈলসিংহ বাজার, বড় বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ী সহ দিনব্যাপী প্রচার-প্রচারণা, বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।

পথসভায় সাবেক এম. পি বলেন, আমি দীর্ঘ দিন সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকতে চাই। আব্দুল গফুরের সন্তান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী বলেন, আমার চাকরি জীবনে বাগমারার অনেক সন্তানকে আমি চাকরি দিয়েছি। যদিও নিজের পরিচয় আড়াল করে। আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হব ইনশাআল্লাহ। বিজয়ী হলে বড় পরিসরে কাজ করার সযোগ পাবো। কৃষি, শিক্ষা, সংস্কৃতি, রাস্তাঘাটের উন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।

এ সময় সাবেক এম. পি, এম. এ গফুরের সাথে তার সন্তান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোনাক্কা, বাসুপাড়া ইউনিয়নের মেম্বার শহিদুল ইসলাম, প্রভাষক আবুল কালাম বাবু,সাবেক মেম্বার আনছার আলী, বিএনপি নেতা মকছেদ আলী, ফজলুর রহমান, সালাউদ্দিন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট