1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল

শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) :  শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে সালিশ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে কয়লাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ধোবড়া গ্রামের দুরুল হুদার ছেলে ইসমাইল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোশাররফ আলীর পুকুরপাড় কাটাকে কেন্দ্র করে তোজাম্মেল ও তার ছেলের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য সোমবার বিকেলে গ্রামে একটি সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তোজাম্মেলের নেতৃত্বে কয়েকজন মিলে মৃত্যু  মোশাররফ আলীর ছেলে ও জামাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় ইসমাইল হোসেন দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করেন।
এবিষয়ে অভিযুক্ত  তোজাম্মেল হকের কাছে   হামলার  জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন এটা ভুল কথা বলছেন বলে ফোন কেটে দেয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট