1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাউবি রাজশাহী আঞ্চ‌লিক কেন্দ্রে শহীদ বু‌দ্ধিজীবী দিব‌স উদযাপন  - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি

বাউবি রাজশাহী আঞ্চ‌লিক কেন্দ্রে শহীদ বু‌দ্ধিজীবী দিব‌স উদযাপন 

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী…………………………………………

আজ ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার সকাল ৮টায় শহীদ বু‌দ্ধিজীবী দিব‌সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চ‌লিক কে‌ন্দ্রের আঞ্চ‌লিক প‌রিচাল‌ক (ভারপ্রাপ্ত) মোহা: আবু বাককার-এর নেতৃ‌ত্বে ভূবন মোহন পা‌র্কের স্মৃ‌তি স্ত‌ম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ বু‌দ্ধিজীবী‌দের প্রতি শ্রদ্ধা নি‌বেদন করেন।

 

১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ৩১ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী,  চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিক, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক ও সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিবৃত্তিক কলূার্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এর ফলে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা ওই সময়ে চিরতরে নিখোঁজ হয়েছেন, তাঁরা শহীদ বুদ্ধিজীবী। শহীদ শিক্ষাবিদের মোট সংখ্যা = ৯৮৯ জন। ১৯৭১ সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে।

 

পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বরে সবচেয়ে বেশীসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন।

 

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এমএস মোরশেদা খাতুন, সহকারী আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার ও এমএস উম্মে সালমা নাজিফা, সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ও জনাব মো. মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. এমদাদুল হক ও মো. আরিফুজ্জামান, সেকশন অফিসার এমএস আকলিমা খাতুন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহ-সভাপতি জনাব মো. আরিফুল ইসলামসহ বাউবি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট