1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাঁতে আদিবাসী যুবক আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাঁতে আদিবাসী যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফজলুল হক,  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের বার্ডার গার্ড ( বিজিবি) র হাতে এক আদিবাসী যুবক আটক হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘোষগাও ইউনিয়নের দিঘলবাঘ সীমান্তবর্তী মেইন পিলার নং-১১৩৯/২ এস এর ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় বাংলাদেশি নাগরিক রুমন ( মানকিন) ৩৫-কে আটক করে মুন্সাপাড়া ক্যাম্প বিজিবি। গ্রেফতার হওয়া রুমন মানকিন উপজেলার দিঘলবাঘ গ্রামের এলাকার ব্রজন রংদীর ছেলে।

মুন্সাপাড়া বিজিবি জানায়, ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গোপন সংবাদ পেয়ে অফিসার সহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে আটক করেন।

মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প হাবিলদার মোহাব্বত আলী জানান, গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলবাঘ এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার জানান, বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে এবং মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট