1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশে প্রথমবারে উদযাপন হলো ইট টু শাইন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

বাংলাদেশে প্রথমবারে উদযাপন হলো ইট টু শাইন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :- চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইস -এর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়নের কালিনগর গ্রামে দাতা সংস্থা টিম টিবো ফাউন্ডেশনের অর্থায়নে ৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার সন্ধ্যায় “নাইট টু শাইন” অনুষ্ঠিত হয়।‌

উক্ত অনুষ্ঠানে টিম টিবো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভিডিও বার্তার মধ্য দিয়ে বলেন, “নাইট টু শাইন” আমার জন্য বছরের শ্রেষ্ঠ রাত‌ কারণ এই রাতে আমরা সারা বিশ্বের অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের রাজা ও রাণী হিসেবে সম্মান দেখানোর সুযোগ পাই যাদের আমি এবং সৃষ্টিকর্তা ভালবাসেন।

আমাদের লক্ষ্য আমরা সারা বিশ্বের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছে পৌঁছাব‌ সেটা যে শহর বা দেশ হোক।‌ আপনি যেখানেই থাকুন আমরা আপনার কাছে পৌঁছাব‌।‌

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইস -এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাষ্টর অসিত সরকার।‌ তিনি বলেন, “সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস (Faith) রেখে অনন্ত জীবনের আশা (Hope) নিয়ে, প্রভু যীশু খ্রিস্টের শেখানো আদর্শ ভালোবাসার (Love) মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে “নাইট টু শাইন” প্রথমবারের মতো বাংলাদেশে উদযাপন করতে পেরে ইতিহাসের অংশ হতে পেরে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই।‌#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট