1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী ডেনমার্ক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

বাংলাদেশে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী ডেনমার্ক

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারের সাম্প্রতিক সহিংসতায় নির্যাতিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষৎতকালে এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ডেনমার্ক সরকার সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারকে সহায়তা দিতে আগ্রহী।

রাষ্ট্রদূত তার নতুন দায়িত্বের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানান এবং ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেনের মূল অভিনন্দন বার্তাটি হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের সম্পৃক্ততার অগ্রাধিকার বিশেষ করে সবুজ রূপান্তরের বিষয়ে আলোচনা করেন এবং ডেনমার্কের দুটি অগ্রাধিকার প্রকল্প- এপিএম টার্মিনালের মাধ্যমে চট্টগ্রামে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা এবং ৫০০ মেগাওয়াট অফশোর বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ডেনমার্কের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ককে মূল্যায়ন করে এবং অত্যন্ত গুরুত্ব দেয়।

হোসেন বিশেষভাবে তরুণদের আশা-আকাক্সক্ষার কথা উল্লেখ করেন, যা পূরণে রাজনীতি ও নির্বাচন ও অর্থনীতিসহ অনেক ক্ষেত্রে সংস্কারের প্রয়োজকে অপরিহার্য করে তোলে।

উপদেষ্টা আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং রাষ্ট্রযন্ত্রে সংস্কারসহ অন্তর্র্বর্তী সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের জন্য ডেনিশ কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহকে স্বাগত জানান।
উভয় পক্ষই ২০২৫-২০২৬ সালের জন্য নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) ডেনমার্কের অস্থায়ী সদস্যপদকে কাজে লাগিয়ে বহুপক্ষীয় প্রচেষ্টায় আরও বেশি করে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট